লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৩৭ দুপুর ২১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গা যেন একদিনের জন্য ফিরে গেল তার জল-নদী-বিলের স্মৃতির আবাহনে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক মনে করিয়ে দিতে রঙিন ব্যানার, স্লোগান আর প্রত্যয়ের পদচারণায় আলমডাঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক জলাভূমি দিবস ২০২৬। ০২ ফেব্রুয়ারি রবিবার দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও নানা কর্মসূচি। এ বছরের প্রতিপাদ্য ছিল “জলাভূমি ও ঐতিহ্যগত জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন।

উপজেলা মুক্ত মঞ্চ থেকে শুরু হওয়া র‌্যালিটি পদযাত্রা করে আল-তাইয়েবা মোড়ে এসে পথসভায় রূপ নেয়। পথসভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেওয়া হয়। পরে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। তিনি আলমডাঙ্গার মৃত্যপ্রায় কুমার নদের করুণ চিত্র তুলে ধরে বলেন, একসময় যে নদী জীবন দিত, আজ তা অবহেলায় নিঃশেষ হওয়ার পথে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে কুমার নদ কেবল স্মৃতিতেই থাকবে।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসান বলেন, জলাশয় হারিয়ে গেলে শুধু পানি নয় হারিয়ে যাবে পাখি, মাছ আর প্রাণের স্পন্দন। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এরপর সংগঠনের সভাপতি সাঈদ এম. হিরন স্মারকলিপি পাঠ করেন। স্মারকলিপি পাঠ শেষে র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, জলাভূমি ধ্বংস মানেই জীববৈচিত্র্যের মৃত্যু। একই সঙ্গে তিনি কুমার নদে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের উদ্যোগের কথা জানান। জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার কাজের প্রশংসা করে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পথসভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান বলেন, জলাভূমি শুধু পানি বা মাছের জায়গা নয় এটি আমাদের সংস্কৃতি, জীবিকা আর জীবনের অংশ। জলাভূমি ধ্বংস হলে কৃষি, মৎস্য, পাখি ও মানুষের জীবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দখল, দূষণ ও অব্যবস্থাপনায় আলমডাঙ্গার নদ-নদী ও বিল আজ অস্তিত্ব সংকটে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জনাব আমিরুল ইসলাম জয়, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এবং সংগঠনের সকল সদস্য।

জলাভূমির এই দিনে আলমডাঙ্গা যেন বলেই দিল। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, জলাভূমি বাঁচলে বাঁচবে আগামী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।