লগইন
আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই  আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ মার্চ, ২০২৬ | ০১:৫৫ দুপুর ৫০৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত গভীর রাতে আলমডাঙ্গা শহরের সাদা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলো—উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে খোরশেদ আলী (৩০) এবং আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম (২৬)। তারা দুজনই রোয়াকুলি বদরগঞ্জ মাঠে সংঘটিত ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি।


পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ আগস্ট গভীর রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি বদরগঞ্জ এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় রোয়াকুলি বদরগঞ্জ গ্রামের লোকমানের কাঠাল বাগানের সামনে ডাকাতরা সমবেত হয়ে অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল ঘিরে ফেলে পাঁচ ডাকাতকে আটক করা হয়।


আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি, মোবাইল ফোন এবং একই রাতে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত পাখিভ্যান উদ্ধার করা হয়। সেদিন ঘটনাস্থল থেকে ছমির উদ্দিন, জহির উদ্দিন, সৈকদ্দিন, মুজিবর রহমান, নাজমুল ইসলাম ও আরিফ হোসেনসহ কয়েকজনকে আটক করা হলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।


এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই আসামিকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের সাদা ব্রিজ এলাকা থেকে খোরশেদ ও শরিফুল ইসলামকে গ্রেফতার করেন।


পরে তাদের বিরুদ্ধে দায়েরকৃত ডাকাতি প্রস্তুতি মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।