আলমডাঙ্গায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
আলমডাঙ্গার জামজামি ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ডাউকি গ্রামের হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল থানায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার জামজামি পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সঞ্জিত সাহা সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডাউকি মন্ডলপাড়া গ্রামের মৃত মমিন সেখের ছেলে মো. হেলাল উদ্দিন (৫৩)কে জমজম আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা নং-১৯, তারিখ ১০ মার্চ ২০২৬ রুজু করা হয়েছে।