লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে শিল্পপতি ও ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভায় দাঁড়িপাল্লা প্রতি‌কের প্রার্থী অ‌্যাড.মাসুদ পার‌ভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৪২ দুপুর ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে শিল্পপতি ও ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভায় দাঁড়িপাল্লা প্রতি‌কের প্রার্থী অ‌্যাড.মাসুদ পার‌ভেজ রাসেল

আলমডাঙ্গা উপজেলার ব্যবসায়ীদের সাথে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


৪ ফেব্রুয়ারি রাত ৮ টায় আলমডাঙ্গার জেস টাওয়ারে এ মতবিনিময় সভার আয়োজন করে ইন্ডাজট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।


ইন্ডাজট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আলমডাঙ্গা শাখার সভাপতি বেলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


এ সময় তিনি বলেন, একজন সংসদ সদ‌স্যের কাজ দেশটা‌কে সুন্দরভা‌বে সামনের দি‌কে এগি‌য়ে ‌নি‌য়ে যাওয়ার জন‌্য আইন প্রণয়ন করা। এই আইন‌কে য‌দি আমরা স‌ঠিকভা‌বে প্রণয়ন কর‌তে পা‌রি এবং সেই আইনের বাস্তবায়ন কর‌তে পা‌রি তাহ‌লে বাংলা‌দে‌শের সকল মানুষ সমান অ‌ধিকার পা‌বে। আমরা সেই দি‌কে এগি‌য়ে যে‌তে চাই।


 তি‌নি আরও বলেন, "বর্তমা‌নে‌ বিশ্ব অর্থ‌নী‌তি‌তে বাংলা‌দে‌শের অবস্থান ৩৫ তম। আমরা আগামী ৪০ সা‌লের ম‌ধ্যে বিশ্ব অর্থনী‌তি‌তে ২০ তম শ‌ক্তি হি‌সে‌বে প্রবেশ করতে চাই। এটা আমা‌দের ভিশন। এ ভিশন‌কে বাস্তবায়ন করা জন‌্য সব‌চে‌য়ে বে‌শি ভূ‌মিকা পালন ক‌রে আমা‌দের ব‌্যবসায়ী‌রা। এজন‌্য ব‌্যবসা প্রসা‌রের‌ ক্ষে‌ত্রে, প‌রি‌ধি বাড়া‌নোর ক্ষে‌ত্রে এবং ব‌্যবসা‌কে সবার জন‌্য উন্মুক্ত কর‌তে আমরা কাজ কর‌বো। এদে‌শের ব‌্যবসা ক্ষেত্রে বি‌দে‌শি বি‌নিয়ো‌গকারী‌দের‌ বি‌নি‌য়োগ করার জন‌্য নিরাপদ প‌রি‌বেশ সৃ‌ষ্টি করা হ‌বে।


তি‌নি আরও ব‌লেন, ব‌্যবসায়ী‌দের নিরাপত্তা নিশ্চিত করার জন‌্য যা প্রয়োজন তার‌ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।  ব‌্যবসায়ী বি‌ভিন্নভা‌বে নির্যা‌তিত হন। আপনারা নির‌বে সেই নির্যাতন সহ‌্য ক‌রেন, কিন্তু কাউকে বল‌তে পা‌রেন না। আমি স্পষ্টভাবে বলতে চাই—আমাদের সমাজে আর কোনো ব্যবসায়ীকে ব্যবসা করতে চাঁদা দিতে হবে না। কেউ যদি জোর করে চাঁদা দাবি করে কিংবা ব্যবসায়ীদের হয়রানি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীরা যেন নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।"


পরিবহন সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, "ব্যবসা-বাণিজ্যের প্রসারে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলমডাঙ্গা ব‌্যবসায়িক অঞ্চল হি‌সে‌বে ব্রিটিশ আমল থে‌কে প‌রি‌চিত। ব্যবসায়ীদের পণ্য পরিবহন সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ব‌্যবসায়ী‌দের পন‌্য ঢাকাসহ অন‌্যান‌্য অঞ্চ‌লে প‌রিবহ‌নের জন‌্য ট্রেনের ব‌্যবস্থা করা হ‌বে। সড়ক ব্যবস্থা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।"


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অ‌ধিদপ্ত‌রের সা‌বেক ডি‌জি ও আলমডাঙ্গা সেফ এন্ড সুপার ফু‌ডের স্বত্বা‌ধিকা‌রি ড. আবু সালেহ মোস্তফা কামাল, ক্লি‌নিক মা‌লিক স‌মি‌তির সহসভাপ‌তি ও আইবিডব্লিউএফ“র চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইবিড‌ব্লিউএফর প্রধান উপ‌দেষ্টা প্রভাষক শ‌ফিউল আলম বকুল,নাগদাহ ইউনিয়‌নের সা‌বেক‌ চেয়ারম‌্যার দারুস সালাম, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক ও আইবিডব্লিউএফ“র সদস্য খন্দকার আব্দুল্লাহ আলম মামুন, আইবিডব্লিউএফ“র উপজেলা শাখার সাধারন সম্পাদক রাজু আহমেদ, বি‌শিষ্ট সার ব‌্যবসায়ী হাজী আব্দুল বারী, উপ‌জেলা বি‌সিআইসি সার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি র‌ফিকুল ইসলাম, সম্পাদক হাজী হারুন অর র‌শিদ, জুয়লার্স ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি দী‌লিপ কুমার‌ চৌধুরী, প‌রি‌বেশক স‌মি‌তির সভাপ‌তি রোকনুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী হ‌্যাম‌লেট ক‌্যা‌ফের স্বত্বা‌ধিকারী মুসাব ইব‌নে শাফায়েত, ক্ষুদ্র কাঁচামাল ব‌্যবসায়ী সভাপ‌তি আবুল ম‌জিদ, বৃহত্তর কাপড় ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি হাজী গোলাম রহমান সিঞ্জুল মিয়া, সহসভাপ‌তি হাজী আব্দুল খা‌লেক, ডে‌ন্টিস স‌মি‌তির কাজী স‌জিব।


 আইবিডব্লিউএফ“র উপজেলা শাখার উপদেষ্টা মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সা‌বেক শিক্ষক মাওলানা ম‌নিরুজ্জামান, সা‌বেক চেয়ারম‌্যান ইউসুফ আলী মাস্টার, পৌর আমীর মা‌হের আলী, মোবাইল ব‌্যবসায়ী ড‌াবলু প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।