আলমডাঙ্গায় বইমেলার বর্ণিল সমাপনী : ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণে মুখর শহিদ মিনার চত্বর
আলমডাঙ্গায় বইমেলার বর্ণিল সমাপনী : ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণে মুখর শহিদ মিনার চত্বর
আলমডাঙ্গায় মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা শহিদ মিনার চত্বরে নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে এবং পৌর প্রশাসনের সহায়তায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ভাষা আন্দোলনের চেতনায় সাজানো পুরো আয়োজনটি পরিণত হয় এক আবেগময় সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।
নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, মওলানা মনিরুজ্জামান, কবি গোলাম রহমান চৌধুরি, কবি আব্দুল খালেক, কবি সিদ্দিকুর রহমান, এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, সরকারি কলেজের সিনিয়র প্রভাষক মাকসুদুর রহমান, সিনিয়র প্রভাষক শরিয়তুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি সাংবাদিক রহমান মুকুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন শুধু একটি দিনের স্মৃতি নয়—এটি আমাদের অস্তিত্ব, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বই পড়া, লেখালেখি ও সাহিত্যচর্চার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি পরিবেশন করেন অষ্টম শ্রেণির ছাত্রী ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আ. ফ. ম. সিরাজ সামজির নাতনি শাফিয়া লাবণ্য। এছাড়াও কবিতা আবৃত্তি করেন এনামুল হক, সাফিয়া, কবি গোলাম রহমান চৌধুরি, আব্দুল খালেক, সিদ্দিকুর রহমান ও হামিদুল আজম।
শিশু-কিশোর থেকে প্রবীণ কবিদের কণ্ঠে কবিতায় বারবার ফিরে আসে ভাষা শহীদদের ত্যাগ ও বাংলা ভাষার গৌরব।
আলোচনা সভা শেষে বইমেলায় কবিতা আবৃত্তি, হামদ নাত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪২ শিশু কিশোরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী মুহূর্তে শহিদ মিনার চত্বর হয়ে ওঠে ভাষা, সাহিত্য ও মানবিক চেতনায় উজ্জ্বল এক আবেশময় প্রাঙ্গণ।
এই আয়োজন আলমডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে বলে মনে করছেন সচেতন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন
৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে