লগইন
আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নানা আয়োজন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ এপ্রিল, ২০২৬ | ০৭:৩৮ বিকাল ৪৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নানা আয়োজন

আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বের করা হয় ঐতিহ্যবাহী সার্বজনীন শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা ঘিরে গোটা শহরে ছিল উৎসবের আমেজ, আনন্দ আর গ্রামীণ আবহের মেলবন্ধন।


সকাল থেকেই উপজেলার নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী সাজে সেজে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকেই শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আলমডাঙ্গা ব্যায়ামাগার, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের রঙিন পোশাক, হাতে নানান রকমের মুখোশ, ফেস্টুন, গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি আর বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা যেন এক প্রাণবন্ত বৈশাখী উৎসবে রূপ নেয়। ঢাক-ঢোলের শব্দে আর “এসো হে বৈশাখ” ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। গ্রামবাংলার হারানো ঐতিহ্যকে তুলে ধরতে ছিল গরুর গাড়ি, পালকি, কৃষি উপকরণের প্রতীকী প্রদর্শন যা নতুন প্রজন্মের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।


দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় লাঠিখেলা ও সাপ খেলা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এসব খেলা দেখতে ভিড় জমায় নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশু-কিশোররা এসব আয়োজন দেখে দারুণ আনন্দ পায় এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে তাদের এক নতুন পরিচয় ঘটে। আলমডাঙ্গা কলা কেন্দ্রের ছোট ছোট শিল্পিরা তাদের কন্ঠে গানে গানে মঞ্চ মাতিয়ে তোলে।


এছাড়াও দুই দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। মেলায় প্রায় ২৫টি স্টলে গ্রামীণ হস্তশিল্প, মাটির জিনিস, খেলনা, মিষ্টি ও নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।


দুপুরেমলা চত্তরে শোভাযাত্রায় ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী ১ম,২য়, ও ৩য় স্থান অর্জনকারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, সহকারী কমিশনার শাকিল মোঃ ছফিউল্লাহ, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বন্ধন আরও সুদৃঢ় হয়। তারা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


উপজেলা প্রশাসন জানায়, দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজন স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।