আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের শান্ত নামের এক মাদক ব্যবসায়ীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। ১৪ এপ্রিল মঙ্গলবার দিনগত রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আনছার আলীর ছেলে শান্ত ইসলাম(৩৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। শান্ত এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় যুব সমাজের নিকট বিক্রয় করে।
বুধবার রাতে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৯ ঘন্টা আগে