আলমডাঙ্গায় আত্মহত্যা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূ গুরুতর আহত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আত্মহত্যা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূ গুরুতর আহত
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আসিয়া ওরফে আসমা (৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে রাজশাহীগামী ‘সাগরদাড়ী এক্সপ্রেস’ ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।