আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান
আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে।
গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এবারের কার্যক্রম উদ্বোধন করেন আল নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মো আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন পরশ,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নাজমুল হক শাওন, আলমডাঙ্গা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় ফাউন্ডেশন এর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মত এবারো আল নূর ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র, বিধবা,প্রতিবন্ধীদের কাছে সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে ঈদের প্রয়োজনীয় জিনিস পত্র উপহার হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে কতৃপক্ষের প্রত্যাশা।