লগইন
আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ মার্চ, ২০২৬ | ০৩:৫৩ দুপুর ৪৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার ২নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শহরের হাজী মোড়স্থ লিয়াকত টাওয়ারের লাইলা কনভেনশন হলে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন মিয়ার ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়।


২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। ইসলামের শিক্ষা সমাজে প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মোঃ আব্দুল কাদের। তিনি বলেন, রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারলে সমাজে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করা সম্ভব। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওঃ মোঃ জুলফিকার আলী ও সেক্রেটারি মাওঃ মোঃ মুসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আহম্মদ আলী, শহীদ মোস্তাফিজুর রহমানের ভাই হাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোশারফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান, ১নং জামায়াতের ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহিম, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজমুস সালেহীন, ৬নং ওয়ার্ড জামায়াতের হযরত আলী, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ ও ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু হানিফ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৩ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।