আলমডাঙ্গায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি দিলীপ কুমার গাংগলী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি দিলীপ কুমার গাংগলী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দিলীপ কুমার গাংগলী (৬৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকায় মোহনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ গ্রামের মৃত অনিল কুমার গাংগলীর ছেলে দিলীপ কুমার গাংগলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. বাবলু খাঁন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ: ০১/০৩/২০২৬)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।