লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায়  ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজা এবং মোটরসাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬ | ০২:৪০ দুপুর ২১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

মাদক ব্যবসায়ী আলমডাঙ্গায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজা এবং মোটরসাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা থানা ও ওসমানপুর ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৯ জানুয়ারি সোমবার ষ্টেশন সড়ক থেকে একটি মোটরমাইকেল ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ টাকাসহ ২ জন ও ২০ জানুয়ারি মঙ্গলবার ভোরে শেখপাড়া থেকে ১শ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডলসহ ২ জনকে গ্রেফতার করে নিয়ে আসে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর শহরের আনন্দধাম এলাকার মহিউদ্দিনের ছেলে রানা(২৮) ও একই এলাকার মৃত মন্টু অধিকারীর ছেলে রাজীব অধিকারী(৩৯) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তারা দুজন মোটরসাইকেল যোগে বাইরে থেকে মাদক ক্রয় করে নিয়ে এসে এলাকায় ঘুরে ঘুরে বিক্রয় করত বলে এলাকাবাসি জানিয়েছে।


১৯ জানুয়ারি সোমবার বিকালে আলমডাঙ্গা শহরের ষ্টেশন সড়কের দুজন ব্যক্তি মোটরসাইকেল যোগে মাদক নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই তোগুল হাসান সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুজনকে থামতে বলে। তারা পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের দুজনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে। তাদেরকে তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক দ্রব্য বিক্রয়ের টাকা উদ্ধার করে। পরে তাদের দুজনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে নিয়ে আসে।


এদিকে, উপজেলার ২০ জানুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর ক্যাম্প পুলিশের এসআই সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ফোর্সসহ হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মিজান খাঁ বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান শেখপাড়া গ্রামের মৃত হাসেম খাঁর ছেলে মিজার খাঁ(৪৬) ও একই গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আলফাজ মিয়া(২০)কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদেরকে থানায় নিয়ে আসে।


এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ঠ মামলায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।