লগইন
আলমডাঙ্গায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ ও সম্মানী প্রদান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ জুন, ২০২৬ | ০১:৪৪ দুপুর ৩৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ ও সম্মানী প্রদান

আলমডাঙ্গা উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষনের আয়োজন করা হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নকে লক্ষ্য করে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নাপিত, জুতা মেরামতকারী, বাঁশ-বেত শিল্পী, কামার ও লোকজ শিল্পীরা ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপপরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, প্রান্তিক পেশাজীবীরা আমাদের সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মক্ষেত্রে আরও সফল হবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন। সমাপনী অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় প্রশিক্ষণার্থী অনিতা রানী, জিয়াউর রহমান, চান কুমার ও মুক্তার হোসেন প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা অফিসের সুপারভাইজার শামীমা নাসরিন ও সালমা খাতুন, ইউনিয়ন সমাজকর্মী রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, খোদা বক্স, শারমীন ও রুমা খাতুনসহ সমাজসেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবমুখী আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং কর্মক্ষেত্রে আরও দক্ষ, সচেতন ও সফল হতে অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে নানা প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।