লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার খোরদ গ্রামে চলন্ত ট্রলি থেকে আখ টানতে গিয়ে স্কুলছাত্র নাহিদের মর্মান্তিক মৃত্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৬ | ০৬:৫৫ বিকাল ১৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার খোরদ গ্রামে চলন্ত ট্রলি থেকে আখ টানতে গিয়ে স্কুলছাত্র নাহিদের মর্মান্তিক মৃত্যু

হাট‌বোয়া‌লিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার হাটবোয়ালিয়া-আসমানখালী সড়কের খোরদ ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত নাহিদ হোসেন খোরদ গ্রামের মালিতাপাড়ার আনোয়ার আলীর ছেলে এবং ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।


​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে হাটবোয়ালিয়া-আসমানখালী সড়কের খোরদ ঈদগাহের অদূরে নাহিদ ও তার বন্ধুরা বসে ছিল। এই সময় হাটবোয়ালিয়ার দিক থেকে আসা কেরু কোম্পানির আখ বোঝাই একটি চলন্ত ট্রলি থেকে আখ টানতে যায় নাহিদ। এসময় সে চলন্ত ট্রলি থেকে আখ ধরে ঝুলে বেশ কিছু ধুর যাওয়ার পর আখসহ পাকা সড়কের ওপর ছিটকে পড়ে। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।


​দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাজশাহী নেওয়ার পথে রাত ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় পৌঁছালে নাহিদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

​শনিবার দিবাগত রাত ১টার দিকে নাহিদের মরদেহ নিজ গ্রাম খোরদে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল বলেন, রাজশাহী যাওয়ার পথে নাহিদের মৃত্যুর ফলে তার লাশ সরাসরি বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। সকালে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই সোহেল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।


রবিবার দুপুর ১১টায় নাহিদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর খোরদ গ্রামস্থ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।