লগইন
আলমডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্লাস উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০০ দুপুর ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্লাস উদ্বোধন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদের ডেপুটি সেক্রেটারি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান ড. মো. মহবুব আলম।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা। পরে তাদের স্বাগত জানিয়ে একটি মনোজ্ঞ ‘ওয়েলকাম সং’ পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ, পৌর আহ্বায়ক আতিক হাসান রিংকু, উপজেলা আহ্বায়ক জাহিদ হাসান শুভ এবং মাহমুদুল হক তন্ময়। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. রবিউল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

শিক্ষকদের মধ্য থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান ও সিনিয়র সহকারী অধ্যাপক মোহা. আব্দুল মোনায়েম।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান বলেন, “শিক্ষা হলো জীবন গড়ার মূল সোপান। আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তরুণদের মেধা ও স্বপ্ন বিকাশের অন্যতম ঠিকানা। উচ্চমাধ্যমিকের এ সময়টুকু শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। আমি আশা করি, তারা নিয়মানুবর্তী হয়ে ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।”

উদ্বোধনী ক্লাসের এ আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৪ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৪ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৭ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৭ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৮ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।