লগইন
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে ‘দলিলপ্রতি বাড়তি টাকা’ অভিযোগ বড়বাবুর বিরুদ্ধে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ জুন, ২০২৬ | ০৬:১৯ সকাল ৪৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে ‘দলিলপ্রতি বাড়তি টাকা’ অভিযোগ বড়বাবুর বিরুদ্ধে

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে অফিসের বড়বাবু আব্দুল হান্নানের বিরুদ্ধে। সেবাগ্রহীতাদের দাবি, সরকারি ফি পরিশোধের পরও দলিল দ্রুত এজলাসে উপস্থাপন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বাড়তি টাকা দিতে হচ্ছে।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, জমি ক্রয়-বিক্রয়, হেবা, দানপত্র ও বণ্টনসহ বিভিন্ন ধরনের দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি প্রক্রিয়া সম্পন্ন থাকলেও অতিরিক্ত অর্থ ছাড়া কাজ বিলম্বিত করা হয়। তাদের দাবি, দলিলপ্রতি ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে, যা দলিল লেখকদের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, এ অর্থের কোনো সরকারি রসিদ বা ভাউচার দেওয়া হয় না। অথচ অফিস সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী দলিলসংক্রান্ত নির্ধারিত ফি ৩৭০ টাকা।

সেবাগ্রহীতা নান্নু আহমেদ অভিযোগ করেন, ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি দলিল নিবন্ধনের জন্য তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। পরে অনুসন্ধান শুরু হলে অতিরিক্ত নেওয়া অর্থের একটি অংশ ফেরত দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিবন্ধিত দলিল লেখক অভিযোগ করেন, কিছু দালাল দলিল লেখক পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এসব কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী একটি চক্র সক্রিয় রয়েছে বলেও তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার এস এম হাবিবুল্লাহ বলেন, “বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ যাতে অফিসে দলিল সংক্রান্ত কার্যক্রমে জড়িত হতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।