লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা পৌরসভার নওদাবন্ডবিল ধানের শীষ প্রতীকের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬ | ০২:৫২ দুপুর ১৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গা পৌরসভার নওদাবন্ডবিল ধানের শীষ প্রতীকের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আধুনিক চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে ৮ নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সভাপতি নুরজাহান খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।


এসময় তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলমডাঙ্গাকে একটি দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং পৌরসভার প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মেধা ও শারীরিকভাবে গড়ে তুলতে ক্রীড়াকে পেশা হিসেবে গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়া শিক্ষক দ্বারা প্রতিটি শিক্ষার্থীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে।


এ সময় তিনি নারীদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা ঐতিহাসিক। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরবিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সহসভাপতি সেকেন্দার আলী, সাবেক পৌর সভাপতি আনিসুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, পৌর বিএনপির যুুগ্ম সম্পাদক আসিফ আল নূর তামিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ঠান্ডুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ।


পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলিম উদ্দিন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম নান্নু, ওয়ার্ড মহিলা দলের সাধারন সম্পাদক মুসলিমা খাতুন, পৌরযুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, ফারুকুজ্জামান, বিএনপি নেতা চেরাগ আলী, যুবদল নেতা উজ্জ্বল, হাসানসহ সমাবেশে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী নেত্রী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।