লগইন
আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানে জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ মার্চ, ২০২৬ | ০২:৪১ দুপুর ৫১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আলমডাঙ্গা শহরের কাঁচাবাজার, কাছারি বাজার, মুদিমনোহরি দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানে এ অভিযান পরিচালিত হয়।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানাকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন ।

এসময় বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন সঠিক রয়েছে কিনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা মজুদ করা হচ্ছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়।


অভিযানকালে আলমডাঙ্গা শহরের কাছারি বাজারের এক মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ব্যবসায়ী সুবল সাহাকে ২ হাজার টাকা এবং আশরাফুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। প্রশাসন এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করবে না। সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ভোক্তারা যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেজন্য বাজারে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বাজার মনিটরিং জোরদারের দাবি জানান।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২২ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৪০ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।