লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে ও বেলগাছি প্রস্তুতি সভা

বাংলাদেশ জামায়াতের আমীর চুয়াডাঙ্গায় আগম উপলক্ষে আলমডাঙ্গার কুমারী ও বেলগাছি ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর কুমারী বাজারে ও বেলগাছি মন্ডলপাড়া মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কুমারী প্রস্তুতি সভায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর শফিউল আলম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন, বাইতুল মাল সম্পাদক সাইদুল ইসলাম, শ্রমিক বিভাগের সভাপতি ফরজ আলী, যুব বিভাগের সভাপতি সেলিম হোসেন, তারবিয়াত সেক্রেটারি মাওলানা উবাইদুল্লাহ, অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ও বাইতুল মাল সম্পাদক গন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৭ই জানুয়ারি আমীরে জামাত ডাঃ শফিকুর রহমান সাহেব চুয়াডাঙ্গা জেলা সফর আসছেন। সেই আলোকে কুমারী ইউনিয়ন শাখা থেকে ৭ হাজার মানুষ জনশক্তি উপস্থিত করতে হবে। তাই আপনারা সকল দায়িত্বশীল যারা যার স্থান থেকে প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। প্রত্যেকটা মসজিদে মসজিদে নামাজের পর ঘোষণা দিবেন আমীরে জামায়াত এর আগমনে আপনাদের সকলের দাওয়াত আপনারা সবাই উপস্থিত থাকবেন। এখন থেকে শুরু করেন প্রত্যেকটা মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। কোন একজন মানুষ যেন দাওয়াত পাওয়ার থেকে বাদ না যায় । আপনার এলাকায় যত পরিবহন আছে। তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করতে থাকেন এবং এই দাওয়াত পৌঁছাতে থাকেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন কুমারী ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারি আনারুল ইসলাম ।


আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন শাখার আমীর ও আলমডাঙ্গা উপজেলা প্রচার মিডিয়া বিভাগ সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারী মুহাঃ মামুন রেজা। প্রধান অতিথির বক্তব্যে, তিনি বলেন আগামি ১৭ জানুয়ারী'২০২৫ ইং তারিখে সকাল ৯ঃ০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আমাদেরকে প্রতিটি পাড়া মহল্লায় সভা সমাবেশের মাধ্যমে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক দাওয়াতী কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ সভাপতি মাওলানা শহিদুল হক। উক্ত সভায় ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভাটি উপস্থাপনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।