লগইন
১ লাখ ১০হাজার ৯৯০ জনকে দেওয়া হচ্ছে ৭০ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
১ লাখ ১০হাজার ৯৯০ জনকে দেওয়া হচ্ছে ৭০ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকা


তারেক জাহিদ,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলায় রেকর্ড পরিমাণ মানুষ বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবা ভাতা পাচ্ছেন। এই তিন ক্যাটাগরিতে ভাতা হিসেবে ১ লাখ ১০ হাজার ৯৯০ জনকে দেওয়া হচ্ছে ৭০ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকা। দিনকে দিন এই তালিকা দীর্ঘ হচ্ছে। অসচ্ছল পরিবারগুলো সরকারী এই ভাতা পেয়ে কিছুটা হলেও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। তবে ইউপি চেয়ারম্যান ও মেম্বররা সমাজসেবার এই টাকায় ভাগ বসানোর কারণে হতদরিদ্ররা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মেম্বররা সবচে বেশি এই কাজে পটু। তারা গ্রামের মানুষের কাছ থেকে জবরদস্তি করে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। সমাজসেবা অধিদপ্তর মেম্বর চেয়ারম্যানদের দুর্নীতি রোধে মোবাইল ব্যাংকিংয়ের কথা ভাবছে বলে জানান উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ। ঝিনাইদহ জেলা সমাজসেবা দপ্তর থেকে পাওয়া তথ্যমতে ঝিনাইদহ জেলায় বর্তমান বয়স্ক ভাতা পাচ্ছেন ৫৭ হাজার ৫৬৩ জন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১১ হাজার ৬২৭ জন, কালীগঞ্জে ৯ হাজার ১৪৫, কোটচাঁদপুরে ৪ হাজার ৭১৫, মহেশপুরে ১০ হাজার ৬১৭, হরিণাকুন্ডুতে ৬ হাজার ৫৭৩, শৈলকুপায় ১২ হাজার ৩১৩ ও পৌরসভা এলাকায় (ইউসিডি) ২ হাজার ৫৭৩ জন। এদেরকে বয়স্ক ভাতা হিসেবে সরকার ২০১৯ সালের জুন থেকে চলতি বছরের (২০২০) জুন পর্যন্ত ৩৪ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করছে। একই অর্থ বছরে জেলার ৬ উপজেলায় বিধবা ও স্বামী পরিত্যক্তা ২৯ হাজার ৩২৫ জন নারীর মধ্যে বিতরণ করা হয়েছে ১৪ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকা।

এর মধ্যে পৌর এলাকায় ৪২০ জন, ঝিনাইদহ সদর উপজেলায় ৬ হাজার ৭২৬ জন, কালীগঞ্জে ৪ হাজার ৭৭০, কোটচাঁদপুরে ২ হাজার ৪৫০, মহেশপুরে ৫ হাজার ২০৮, হরিণাকুন্ডুতে ৩ হাজার ৫৯২ ও শৈলকুপা উপজেলায় ৬ হাজার ১৫৯ জন বিধবা ভাতা পাচ্ছেন। অসচ্ছল প্রতিবন্ধি ভাতা হিসেবে উল্লেখিত অর্থ বছরে ২১ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার টাকা ২৪ হাজার ১০২ জন প্রতিবন্ধির মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৫ হাজার ১২০ জন, কালীগঞ্জে ৩ হাজার ৪৫১, কোটচাঁদপুরে ১ হাজার ৬৫৭, মহেশপুরে ৪ হাজার ৬১৬, হরিণাকুন্ডুতে ২ হাজার ৭৮৭, শৈলকুপায় ৫ হাজার ২৮৭ ও ঝিনাইদহ পৌর এলাকায় ১ হাজার ১৮৪ জনকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হচ্ছে।

ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরর উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ জানান, সমাজসেবার এই ভাতা পেয়ে অসচ্ছল পরিবারগুলো উপকৃত হচ্ছেন। তিনি বলেন সচ্ছতার ভিত্তিতে আমরা জেলাব্যাপী ভাতাগ্রহনকারীদের সনাক্ত করছি। এই কাজে জনপ্রতিনিধিরা আমাদের সাহায্য করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।