সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের ত্রিমোহনীতে উদ্বোধনী খেলায় কালিগঞ্জ জয়ী
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদরের সাগান্না ইউনিয়নের, উত্তর নারায়ণপুর ত্রিমোহনী ফুটবল লীগের উদ্বোধনী খেলায় কালিগঞ্জ হেলাই একাদশ হরিনাকুন্ডু একাদশের বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করেছে। বিকাল ৩.০০ টায়, ৩ নং সাগান্না ইউনিয়ন চেয়ারম্যান, মোঃ আলাউদ্দিন আল মামুন তার বক্তব্যের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইউনূচ আলী ইনু, উপস্থিত ছিলেন ত্রিমোহনী মিল মালিক সমিতির সভাপতি, মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আরশাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, হুশিয়ার রহমান মেম্বার, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক তুর্পি , আঃ রশিদ, ফজলুল করিম,আমজাদ হোসেন, ফারুক সরকার সহ আরও অনেকে। ফুটবল লীগটির আয়োজন করেন, উত্তর নারায়ণ পুর লায়ন্স ক্লাব।
লায়ন্স ক্লাবের কর্ণধার মোঃ বকুল হোসেন ও হাবিব মিয়া বলেন, “খুবই ভালো মানের একটি খেলা উপহার দিতে চলেছি। আগামী খেলাগুলোতে দর্শকেরা আরও ভালো খেলা দেখতে পাবেন বলে তারা জানান।” ফুটবল লীগের দ্বিতীয় খেলা আগামী ১৪-১১-২০২০ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় কোটচাঁদপুর একাদশের বিপক্ষে লড়বে ঝিনাইদহ বি(ভাটই) একাদশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা
১০ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা
১১ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
১৪ ঘন্টা আগে