লগইন
হাজারো মানুষের ভালোবাসায় বিদায় নিলেন মুসা মিয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হাজারো মানুষের ভালোবাসায় বিদায় নিলেন মুসা মিয়া


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ভাষা সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহিদ হোসেন মুসা মিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। আজ বাদ যোহর ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগা ময়দান ওয়াজীর আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ জানাযা সম্পন্ন হয়। কানায় কানায় পরিপূর্ণ মাঠে জাহিদ হোসেন মুসা মিয়ার কনিষ্ঠ পুত্র ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল দুঃখ ভারাক্রান্ত মনে বক্তব্য রাখেন।

এ সময় তার পরিবারবর্গের সকল সদস্যও উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিএনপির সাবেক সাংসদ মশিউর রহমানসহ হাজারো মানুষ জানাযায় অংশগ্রহন করেন।

পারবারিক সূত্রে জানা যায়, ভাষা সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল মঙ্গলবার ২.৪০টার সময় ঢাকায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে শহরের মুসা মিয়া সড়কস্থ মহিষাকুন্ডু গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

আরো জানা যায়, তিনি ছিলেন জাহিদী ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবক মুসা মিয়া ছিলেন বর্নাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে তার এবং তার পরিবারের শিক্ষা বিস্তারে রয়েছে অসামান্য অবদান।

মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবায় জাহেদী ফাউন্ডেশনের অবদান স্মরনীয় হয়ে থাকবে। এদিকে মুসা মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২৪ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।