লগইন
হরিণাকুন্ডুর দারিয়াপুর গ্রামের আক্কাচ আলীর সহায় সম্বল শেষ আগুনে নিঃস্ব একটি পরিবারের বাঁচার আকুতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুর দারিয়াপুর গ্রামের আক্কাচ আলীর সহায় সম্বল শেষ আগুনে নিঃস্ব একটি পরিবারের বাঁচার আকুতি


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ এক সময় পরিবারটির সব ছিল। গোলা ভরা ধান গোয়াল ভরা গরু। অসহায় মানুষ সাহায্য চাইতে আসলে তারা সাহায্য দিতেন। কিন্তু পরিবারটি এখন নিজেই নিঃস্ব। পরণের কাপড় ছাড়া সব পুড়ে গেছে সর্বনাশা আগুনে। এক সময় অন্যের সাহায্য করা পরিবারটি এখন বাঁচার জন্য অন্যের কাছে হাত পাততে হচ্ছে। আগুনে ক্ষতি হয়েছে প্রায় ৬/৭ লাখ টাকা। ঘটনাটি সোমবার সকাল সাড়ে ১০টায় ঘটেছে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামে। গ্রামের আক্কাচ আলী মন্ডলের ছিল পরিপাটি সংসার।

সোমবার সকালে পল্লীবিদ্যুতের লাইনে আকস্মিক ভাবে সটসার্কিটের আগুন চড়িয়ে পড়ে গোটা বাড়িতে। একে একে প্রতিটি ঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় পরণের কাপড় ছাড়া পরিবারটির সব কিছুই পুড়ে গেছে। পরিবারটির স্বজন মাজেদুর রহমান জানান, আগুনে পান বিক্রি করে ঘরে রাখা মুকল, বকুল ও আক্কাচ আলীর নগদ দুই লাখ টাকাসহ আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়। ততক্ষনে আগুনে পরিবারটির সহায় সম্বল পুড়িয়ে ভস্ম করে দেয়। এ ব্যাপারে ঝিনাইদহ ফায়ার ষ্টেশন অফিসার সুমন আলী জানান, পল্লী বিদ্যুতের সটসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে আমরা পরিবারটির ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে পেরেছি। তিনি বলেন রাস্তা খারাপ হওয়ার কারণে বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌছাতে একটু দেরি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৩ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৪ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৭ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৭ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৮ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।