লগইন
স্বয়ম্ভর লাইব্রেরিকে শতাধিক বই কিনে দিলেন সুইট অ্যাগ্রোভেটের মালিক মঞ্জুরুল হুদা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বয়ম্ভর লাইব্রেরিকে শতাধিক বই কিনে দিলেন সুইট অ্যাগ্রোভেটের মালিক মঞ্জুরুল হুদা

আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে শতাধিক বই কিনে দিলেন সুইট অ্যাগ্রোভেটের মালিক চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান মঞ্জুরুল হুদা বটুল। ৪ নভেম্বর এ বইগুলি স্ব্যম্ভর লাইব্রেরিতে এসে পৌঁছেছে।


স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির সভাপতি ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক শতাধিক বই উপহার পেয়ে সুইট অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বইগুলির সবই জনপ্রিয় ও উন্নত মানের।

সুইট অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হুদা বটুল বলেন, আলমডাঙ্গা অঞ্চলকে শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যে এগিয়ে নিতে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি যে উদ্যোগ গ্রহণ করেছে তা সাধুবাদের যোগ্য। তাদেরকে উৎসাহিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছি মাত্র। আমাদের মত উন্নয়নশীল দেশে লাইব্রেরির ভূমিকা উন্নত দেশের চে অনেক বেশি। লাইব্রেরি চর্চার মাধ্যমে শিল্প সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যের নানা ক্ষেত্রে পড়ালেখার মাধ্যমে প্রাজ্ঞ জাতিসত্ত¡া হিসেবে গড়ে উঠা সম্ভব হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব না হলে জাতীয় চেতনার উন্মেষ সম্ভব নয়।


প্রসঙ্গত, ভয়াবহ করোনা পরিস্থিতিতে পাঠকের বাড়ি বাড়ি চাহিদামাফিক বই পৌঁছে দিয়ে আলমডাঙ্গার স্ব্য়ম্ভর পাবলিক লাইব্রেরি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। করোনাকালে শিক্ষার্থিসহ সাধারণ পাঠক লাইব্রেরিতে আসতে না পারায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি নিজ উদ্যোগে পাঠকের বাড়ি বাড়ি চাহিদামতো বই পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে। স্বয়ম্ভর লাইব্রেরির নিজেস্ব ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে বইর তালিকা থেকে ইচ্ছেমত বই পছন্দ করলেই পাঠকের বই বাড়িতে পৌঁছে দেওয়া হতো। এ কর্মকান্ডের মাধ্যমে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি আলোচিত হয়ে উঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১৫ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।