লগইন
আলমডাঙ্গায়  ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আলমডাঙ্গা পৌর পশুহাটে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল বুধবার আলমডাঙ্গা পৌর পশুহাটে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁর নেতৃত্বে মৎস্য অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় তারা প্রায় তিন লাখ মূল্যের এ কারেন্ট জাল জব্দ করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল উপজেলা চত্তরে নিয়ে আসে। এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর উপস্থিতিতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করেন। কারেন্ট জাল ধংস করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, শাহিনা আক্তার, আলমডাঙ্গা থানার এসআই হাসনাইন, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, সুমন আহমেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারেন্টজাল নিষিদ্ধ হলেও এতদাঞ্চলে হামেশায় ব্যবহৃত হচ্ছে। ফাঁরাক্কার প্রতিক্রিয়ায় অধিকাংশ খাল-বিল অস্তিত্বহীন। যা বেঁচে বর্তে আছে তার অধিকাংশে সারা বছর পানি থাকে না। শুধুমাত্র বর্ষার কয়েক মাস পানি থাকে। উপরন্তু, ফসলী জমিতে যথেচ্ছা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে। তার উপর বিনা বাঁধায় কারেন্টজালের অব্যাহত ব্যবহারে দেশীয় মাছের পোনা সমূল্যে ধ্বংস হচ্ছে। অধিক মাছের লোভে মাছ শিকারিরা সুতার জালের পরিবর্তে কারেন্টজাল ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে। প্রতি সপ্তায় আলমডাঙ্গাসহ বিভিন্ন হাট বাজারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১৪ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।