লগইন
সীমান্তে অবৈধ বাধভাঙা অনুপ্রবেশ চলছেই ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ মে, ২০২১ | ১২:০০ রাত ৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সীমান্তে অবৈধ বাধভাঙা অনুপ্রবেশ চলছেই ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই। ভিসা-পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে এই অনুপবেশ করোনা মহামারির সময় উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্যবিদরা।

সূত্র অনুযায়ী বিজিবির নিয়মিত অভিযানে হাতে গোণা কিছু মানুষ আটক হলেও একটি বড় অংশ অবাধে দেশের বাইরে যাচ্ছে এবং আসছে। বিজিবি-৫৮ ঝিনাইদহ সূত্র বলছে, গত তিন মাসে ৩১৭ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করেছে তারা। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল হাসান বলেন, ভারতে করোনা পরিস্থিতির মধ্যে কোনো উপায় না পেয়ে এসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে আসছেন। যেহেতু তারা অবৈধ পথে গিয়েছিলেন, তাদের ফিরতেও হচ্ছে অবৈধ পথ দিয়ে। তিনি আরও বলেন, ‘এরা সবাই সাধারণ মানুষ।

তারা ওপারে (ভারতে) যান আত্মীয়-স্বজনদের বাসায়, নয়তো সীমান্ত সংলগ্ন ইটাভাটা ও অন্যান্য শ্রমে নিয়োজিত হতে। আটকের পরে আমরা এসব তথ্য জানতে পেরেছি।’ মহেশপুর-৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তবে এ অঞ্চলে সীমান্ত কিছুটা অরক্ষিত থাকায় সুযোগ পাচ্ছে অনুপ্রবেশকালীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।