লগইন
শৈলকুপায় জমি দখলের পায়তারা, গাছ কেটে সাবাড়, থানায় মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শৈলকুপায় জমি দখলের পায়তারা, গাছ কেটে সাবাড়, থানায় মামলা


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় স¤প্রতি একের পর এক বেড়েই চলেছে ফলজ-বনজ ও ফসলী জমির শস্য কর্তনের অভিযোগ। এবার প্রতিপক্ষের জমি দখল করতে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দামুকদিয়া গ্রামের মোস্তাফিজুর নামের এক কৃষক বাদী হয়ে শৈলকুপা থানায় ৭ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।

প্রাথমিক পর্যায়ে পুলিশ কর্তনকৃত গাছ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯নং মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে দীর্ঘদিন জমিজমার বিরোধ চলে আসছে, যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বাদীর অভিযোগ, ১১৯নং বিষ্ণুদিয়া মৌজার ৫৬নং খতিয়ানের ১৫ নং দাগের জমিতে থাকা সেগুন, নিম, গামারি, জাম্বু কাঁঠাল, বাঁশ ও আম গাছ রয়েছে। এর মধ্যে অনুমান মূল্য ২ লাখ টাকা মূল্যের একটি নিম ও সেগুন গাছ জোর পূর্বক কেটে নিয়েছে। এছাড়াও অভিযুক্তগণ গত সপ্তাহে তার মাঠে থাকা ধরন্ত কলাগাছ কেটে সাবাড় করেছে বলে অভিযোগ করেন।

খোঁজ নিয়ে যানা গেছে ওই গ্রামের মাঠে রাতের আধাঁরে একাধিকবার ফসল কর্তনের ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অবগত করানো হয়েছে। বর্তমানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলে লোক ভেড়ানো, সামাজিক নেতৃত্বের নানা রুপরেখা নিয়ে অস্থিরতা শুরু হয়েছে। অপকৌশল আর মামলা হামলায় পর্যবশিত গ্রামের নিরিহ কৃষককুলের ফসল ও গাছপালা কর্তনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকার সচেতন মানুষের দাবি, রাজনৈতিক পতিপক্ষকে ঘায়েল করতে অপকৌশলে একের পর এক গাছপালা ফসলাদী নিধন করা হলে এলাকার আইন শৃঙ্খলার অবনতি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবে বিরোধপূর্ণ জমাজমি দখল করতেই দামুকদিয়া গ্রামে গাছ কর্তনের ঘটনা ঘটেছে বলে একাধিক গ্রামবাসী জানিয়েছেন। এ ব্যাপারে শৈলকুপার থানার তদন্ত ওসি মহসীন হোসেন জানান, দামুকদিয়া গ্রামে গাছ কর্তনের অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।