লগইন
শৈলকুপায় গৃহবধূ গণ ধর্ষণ, আটক -২, মেম্বর পলাতক!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুন, ২০২১ | ১২:০০ রাত ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শৈলকুপায় গৃহবধূ গণ ধর্ষণ, আটক -২, মেম্বর পলাতক!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূ গণ ধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ দুই যুবকের বিরুদ্ধে। এঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার ২৪ ঘন্টা পার না হতেই দুই জনকে আটক করেছে পুলিশ। মামলার ২ নং আসামী বর্তমান মেম্বর পলাতক রয়েছে।

আটককৃতরা হলেন-উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে লিটু (২৮) ও বসির হোসেনের ছেলে শিমুল (৩০)। গতকাল রাত ৩টার দিকে বাগুটিয়া এমপির মোড় এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন এর নের্তৃত্বে এস আই আমির হোসেন, এস আই শিহাব উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মামলার বাদী শাহবাজপুর গ্রামের সলেমান জানায়, সে তার স্ত্রী কে নিয়ে ঝিনাইদহ শহরে বাসা ভাড়া থাকতেন।

গত ২৭ তারিখ বিকালে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ীতে আসার জন্য বাসা থেকে বের হয়। রাস্তায় আমার স্ত্রীর নিজ গ্রামের প্রতিবেশী লিটুর সাথে দেখা হলে লিটু বলে, আমার সাথে চলো আমি তোমাকে বাড়ীতে পৌছে দিব। এরপর আমার স্ত্রী মোটরসাইকেল এ উঠলে বিভিন্ন রাস্তা ঘুড়িয়ে সময় ক্ষাপন করে রাত বাধিয়ে ফেলে। তারপর লিটু তার সহযোগী শিমুল ও ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর গোপালপুর গ্রামের রাশিদুল ইসলাম কে ফোনে ডেকে নেয়। পরে আমার স্ত্রী কে দক্ষিণ গোপালপুর গ্রামের পশ্চিম মাঠে সাইড ক্যানেলের মাথায় কলা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে ধর্ষকরা আমার স্ত্রী কে বলে একথা কাউকে না বলতে, বললে তোকে মেরে ফেলবো। তখন আমার স্ত্রী বলে আমি কাউকে বলবো না তবে আমি আর বাবার বাড়ীতে যাবোনা আমাকে ঝিনাইদহ বাসায় ফিরিয়ে দিতে হবে। এরপর লিটু ও শিমুল মোটরসাইকেল যোগে আমার স্ত্রী কে মাঝে বসিয়ে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের পাশে ভাড়া বাসার সামনে ছেড়ে দেয়। আমার স্ত্রী অসুস্থ্য হয়ে পড়ে এবং পুরা ঘটনা আমাকে খুলে বললে আমি তাকে হাসপাতালে ভর্তি করি।

সোমবার রাতে আমি বাদী হয়ে থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানায়, ধর্ষনের ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আমরা ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বাকি একজন পলাতক রয়েছে তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।