সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপায় আহত যুবকের চিকিৎসাধিন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছ থেকে পড়ে মামুন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামুন ওই গ্রামের বজলুল হকের ছেলে। এর আগে, শনিবার উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে গাছ থেকে পড়ে যান তিনি।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মামুন হোসেন প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গাছে ওঠেন। কিন্তু গাছে ওঠার পর পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা কাঁচেরকোল তদন্ত কেন্দ্রের পরিদর্শক সামছুল জোহা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
৫৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা
১৯ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান
২০ ঘন্টা আগে