লগইন
শৈলকুপার উমেদপুর গ্রামে ভোটার মাত্র চার’শ, তাই তাদের কপালে জোটেনি কোন পাকা রাস্তা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপার উমেদপুর গ্রামে ভোটার মাত্র চার’শ, তাই তাদের কপালে জোটেনি কোন পাকা রাস্তা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ গ্রামের নামে ইউনিয়ন অথচ সেই গ্রামে নেই কোন রাস্তা-ঘাট, এমন কি ভাল কাঁচা রাস্তাও। গ্রামবাসী বর্ষাকালে কাঁদা-পানি পাড়ি দিয়ে যাতায়ত করতেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বা কোন ধরনের সরকারী বরাদ্ধ কখনো জোটেনি গ্রামবাসীর কপালে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের উমেদপুর ছিল এমনই একটি গ্রাম। গ্রামটিতে ভোটার মাত্র চার’শ।

কম লোকসংখ্যার কারণেই হয়তো সেখানকার বসতিদের কপালে জোটেনি কোন পাকা রাস্তা। জনপ্রতিনিধিদের কাছেও থেকেছে উপেক্ষিত। যুগ থেকে যুগান্তর পার হয়ে গেলেও সেখানকার কৃষক, শ্রমজীবি, খেঁটে খাওয়া মানুষগুলোর যাতায়ত-চলাচলের জন্য হয়নি কোন পাকা রাস্তা। এমনকি ছিল না ভাল কাঁচা রাস্তাও। এমন অবহেলিত অবস্থা দেখে ব্যাক্তি উদ্যোগে নয় লাখ টাকা খরচ করে গ্রামবাসীর জন্য রাস্তা করে দিলেন নিয়ামুল করিম টিপু নামে এক দানশীল ব্যাক্তি। তিনি দেশের মিকা ফার্মা কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়িও উমেদপুর গ্রামে। গ্রামবাসী জানান, প্রায় এক কিলোমিটার রাস্তা এখন পাকা হওয়ায় তাদের যাতায়াত সমস্যা মিটে গেছে। গ্রামটির বয়োজোষ্ঠরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিয়ামুল করিম টিপুর মাটি ফাউন্ডেশনের প্রতি।

গ্রামবাসী খুশি হয়ে টিপুর প্রো-পিতামহ হাফেজ আব্দুল করিমের নামে সড়কটির নামকরণ করেছেন। শুক্রবার বিকালে রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ বিষয়ে নিয়ামুল করিম টিপু জানান, ছোট কাল থেকেই দেখে আসছি গ্রামের রাস্তাটির বেহালদশা। কিন্ত সামর্থ না থাকাই কিছু করতে পারেননি। এখন স্বাবলম্বী হওয়ায় গ্রামবাসির জন্য রাস্তাটি করে দিলাম। গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও মোজাব্বার আলী সাদি জানান, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধর্ণা দিয়েও তারা কথা রাখেননি।

অথচ ভোটের সময় তারা কত মিথ্যা প্রতিশ্রæতি দিয়েছিলেন। এদিকে ইউনিয়নটির চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা তার নিজ ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে এমন রাস্তা নির্মানের কথা জানেন না। তিনি বলেন, গ্রামটির রাস্তাটি নির্মান হওয়া সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। অথচ তিনি ওই ইউনিয়নের একাধিকবার নির্বাচিত আওয়ামীলীগের আউপি চেয়ারম্যান। তার ছেলে শামীম হোসেন মোল্লাও ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৬ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১৬ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।