লগইন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুলাই, ২০২০ | ০৬:০০ বিকাল ৪৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করতে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। বিজ্ঞাপন আদেশে বলা হয়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শেকৃবিকে জরুরিভিত্তিতে অধিভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ৫ বছর (ইন্টার্নশিপসহ) মেয়াদি ডিভিএম কোর্সে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধীনে শিক্ষা কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও রিজেন্ট বাের্ডের অনুমোদন সাপেক্ষে ওই কলেজকে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওতায় পাঠদানের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন তবে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ অনুসারে, এ মুহূর্তে কোন প্রতিষ্ঠানকে অধিভুক্ত করার সুযােগ না থাকায় এ বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ১ম ব্যাচের চুড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা সেশনজটের মধ্যে পড়ার শঙ্কায় রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা এবং কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সম্প্রতি মন্ত্রণালয় থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে শেকৃবির অধিভুক্ত করা যেতে পারে কিনা তা নিয়ে একটি আদেশ জারি করে। আদেশে শিক্ষা মন্ত্রণালয় শেকৃবিকে এ বিষয়ে মতামত প্রদানের জন্য অনুরােধ জানিয়েছিল। শেকৃবি থেকে মতামত প্রদানের প্রেক্ষিতে আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪১ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪২ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।