লগইন
শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই.. মিজানুর রহমান রানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই.. মিজানুর রহমান রানা

গাংনী প্রতিনিধি :শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও গাংনী উপজেলাধীন ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা। আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে বুধবার সকালে নেতাকর্মীদের উদ্দ্যোশে তিনি একথা বলেন।

তিনি বলেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বেই ঘোষণা দিয়েছিলাম শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো। সেভাবেই কাজ করছি। তিনি বলেন চাহিদার তুলনায় সরকারী বরাদ্দ অনেক কম। তবুও নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করেছি। এছাড়া সরকারের সব সুবিধা জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশপাশি সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। কাথুলী ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা’র পাশাপাশি দারিদ্র্য ও কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা অধিকার থেকে বঞ্চিতদের ভাতা কার্যক্রম চলমান রয়েছে।

১০ কেজি চাল বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া করোনা দূর্যোগে সরকারের পাশপাশি নিজ অর্থায়নে রাতের আধারে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। অসুস্থদের জন্য ঔষধ ও আর্থিক সুবিধা দেয়া হয়েছে। তিনি আরো বলেন,যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে উন্নয়ন কাজ করা কঠিন হয়ে পড়ে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার জন্য আবারো নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। দলের মনোনয়ন পেলে তিনি জনগণের ভোটে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশিল ঘোষনা না হলেও হাট-বাজার, মাঠ-ঘাট, চায়ের আড্ডা, সবখানেই এখন নির্বাচনী আলাচনায় মুখোরিত। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের কাপে ঝড় তোলার পাশাপাশি রাস্তা ঘাট সবখানেই চলছে ভোটের চুলচেরা বিশ্লেষন। ফেসবুক সহ যে যার মত করে প্রচার প্রচারনা করছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নানা কৌশলে কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের দৃষ্টি কামনা করতে শেষ মুহুর্তে জোর লবিং শুরু করেছে। এছাড়া সর্বত্রই আলোচনা চলছে কে পাচ্ছে আওয়ামীলীগের ও বিএনপির মনোনয়ন।

শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানেও চলছে ভোটের নানা রকম হিসেব নিকেশ। তবে এলাকাবাসি মনে করছেন বর্তমান মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও গাংনী উপজেলাধীন ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা এ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি সকল সেবা জনতার দৌড়গড়ায় পৌছিয়ে দেওয়ার পাশপাশি ভোটার সহ সাধারন মানুষের সাথে গড়ে তুলেছেন মানবতার সেতু বন্ধন তাই তাকে আবারো নৌকার মনোনয়ন দেয়া হলে সকল শ্রেনী পেশার মানুষ একত্রিত ভাবে তাকে বিজয়ী করার লক্ষে কাজ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৩ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৪ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৬ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৬ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৭ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৭ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।