লগইন
রাতের অন্ধকারে গোপনে টেকনাফ ছাড়লেন ওসি প্রদীপ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
রাতের অন্ধকারে গোপনে টেকনাফ ছাড়লেন ওসি প্রদীপ!

‘ভয়ঙ্কর কিলার’খ্যাত টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ রাতের অন্ধকারে গোপনে টেকনাফ ছেড়েছেন। সূত্রমতে, গত সোমবার গভীর রাতে টেকনাফ ছেড়ে চলে যান।

টেকনাফের বাসিদের ভাষ্যমতে, পাপ কখনো বাপকে ছাড়েনা। পাপের বোঝা পূর্ণ হওয়ায় প্রাকৃতিক বিচার থেকে বাঁচতে পারেননি ওসি  প্রদীপ দাশ। গত কয়েক বছরে ইয়াবা নির্মূলের নামে যা করেছে, তা ভয়ঙ্কর দানবীয় কাহিনিকেও হার মানাবে।

স্থানীয়রা জানান, সরকারের মাদক নির্মূলের ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন টেকনাফবাসি। মনে করেছিলেন অভিযান শুধু মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধেই হবে। কিন্তু না?

‘টেকনাফে যার পাকাবাড়ি আছে, তাকে ধরে নিয়ে দিনের পর দিন হাজতে রেখে অমানসিক নির্যাতন করে লাখ লাখ টাকা আদায় করেছেন । কেউ অভিযোগ করার সুযোগ পায়নি ।’

তারা আরও বলেন, ওসিকে টাকা দেয়ার কথা কোনোভাবে প্রকাশ হলেই তার ওপর অথবা তার পরিবারের ওপর চালাতো ইয়াবা মামলা, হামলা ও অমানসিক বর্বরতা।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, দীর্ঘ জীবনে অনেক পুলিশ অফিসার দেখেছি। কিন্তু টাকার জন্য রক্তের ঘ্রাণ নেয়ার অফিসার দেখিনি। ক্রসফায়ারের নামে মানুষ খুন করতো ওসি প্রদীপ দাশ।

তিনি বলেন, সে খুন, ইয়াবার মামলা ও হুমকি দিয়ে টেকনাফে চাকরির সময়ে অন্তত ২০০ কোটি টাকা কামিয়েছে।

এদিকে গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুরে পুলিশের চেকপোস্টে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকতের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলায় আসামি হওয়ার পর বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়।

কিন্তু তার আগেই গত সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপনে টেকনাফ ছাড়েন ওসি প্রদীপ। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, তা বলতে নারাজ পুলিশের কর্মকর্তারা।

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ‘টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা দায়িত্বে রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।