লগইন
যৌতুকের দাবিতে স্ত্রীকে অকথ্য নির্যাতনের মামলায় পাইকপাড়ার হাসান গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে অকথ্য নির্যাতনের মামলায় পাইকপাড়ার হাসান গ্রেফতার


বছর দুয়েক আগে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে হাসান আলী চুয়াডাঙ্গার ভুল্টিয়া নবিনগরের জাহাঙ্গীর আলমের মেয়ে মুসফিকা মেঘলা দীপ্তিকে বিয়ে করেন। বিয়ের সময় মেয়েকে সাধ্যানুযায়ী স্বর্ণালংকারে সাজিয়ে শ্বশুরালয়ে পাঠানো হয়েছিল।অল্প শিক্ষিত ও বেকার হাসান আলী সুশ্রী দীপ্তিকে বিয়ে করেই সন্তষ্ট হয়নি।

বিয়ের অব্যবহিত পরেই বের হয়ে আসে হাসান আলীর লোভী চেহারা। তার চাহিদানুযায়ি শ্বশুর আজিজুল হককে যৌতুক হিসেবে দিতে হয় ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র। খুব কষ্টেসাধ্যে, ধার দেনা করে জামাইকে খুশি করতে মোটরসাইকেল কিনে দেওয়া হলেও জামাইকে বেশিদিন খুশি রাখা সম্ভব হয়নি। বেকার জামাই হাসান আলী এবার ঔষধের দোকান দেবেন। সে বাবদ দাবী করা হয় ৫ লাখ টাকা যৌতুক। এ যৌতুকের টাকা না পাওয়া অবধি স্ত্রীর উপর নেমে আসে অকথ্য নির্যাতন।

এ সীমাহীন নির্যাতন থেকে মেয়েকে বাঁচাতে আবারও জামাইকে নগদ ৪০ হাজার টাকা দেন ও একটি শিশুদের অক্সিজেন দেওয়ার মেশিন কিনে দেন শ্বশুর জাহাঙ্গীর আলম। এনজিও থেকে লোন নিয়ে ও বাড়ির গরু-ছাগল বিক্রি করে সেই টাকা জামাইয়ের হাতে তুলে দেন। এ যৌতুক পেয়ে আবারও কিছুদিন গৃহবধূ দীপ্তির সাথে ভালো আচরণ করেন। কিন্তু আপাত এ ভালো আচরণ বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। পুনরায় যৌতুকের জন্য শুরু হয় যথারীতি নির্যাতন। এবার যৌতুকের চাহিদার পরিমাণ বেশ মোটা অংকের। ২ বিঘা জমি বিক্রি করে ৮ লাখ টাকা দিতে হবে। স্বাভাবিকভাবেই যৌতুকের এ বিরাট চাহিদা পূরণে অক্ষমতা প্রকাশ করেন গৃহবুধু দীপ্তির পিতা।

এতে গৃহবধুর উপর বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। স্বামী প্রবরের এ নির্যাতনে সমর্থন যোগান স্বামীর বাপ-মা। এতে আরও বেপরোয়া হয়ে উঠেন হাসান আলী। গত ৪ মার্চ যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে অমানসিকভাবে পিটিয়ে রক্তাক্ত করে ১ বছরের শিশুসন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এ সংবাদ জানতে পেরে অকথ্য নির্যাতনের শিকার গৃহবধুকে তার বাপ নিয়ে গিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হওয়ার পর ৫ মার্চ বাপের সাথে আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার মুসফিকা মেঘলা দীপ্তি। এ অভিযোগের সত্যতা অবগত হয়ে পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামী হাসান আলীকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জোরালো পদক্ষেপের তাগিদ

২৩ সেকেন্ড আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।