লগইন
কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত পৌর কাউন্সিলরকে মাদক মামলায় গ্রেফতার, এক বছরের সাজা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত পৌর কাউন্সিলরকে মাদক মামলায় গ্রেফতার, এক বছরের সাজা প্রদান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। তিনি হচ্ছেন পৌর সভার দুধসরা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও ১নং ওয়ার্ডে সদ্য নির্বাচিত কাউন্সিলর আবু হানিফ।

তিনি গত গত ৩০জানুয়ারী তৃতীয় ধাপের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তার বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ থাকায় গত ২২ ফেব্রুয়ারিতে ঝিনাইদহের একটি আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসে বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার সেকেন্ড কর্মকর্তা এসআই আবদুল মান্নান বলেন-আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুল ইসলাম ও কর্মকর্তা ইনচার্জ মাহাবুব আলম স্যারের নির্দেশনায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুধসরা এলাকা থেকে আমরা কাউন্সিলর হানিফকে গ্রেফতার করি। তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮সালে মাদক মামলা রুজু হলে সেই মামলায় তার জেল ও জরিমানা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন আমাদের দায়িত্ব নির্বাচন পর্যন্ত। এখন দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রনালয়ের। যেহেতু কাউন্সিলর সাজাপ্রাপ্ত হয়েছেন এখন ওই মন্ত্রনালয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

২৭ মিনিট আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

২৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

১ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

১ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৭ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৯ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৯ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১০ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

১০ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।