লগইন
মোদিবিরোধী বিক্ষোভে শিশুবক্তা রফিকুল আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
মোদিবিরোধী বিক্ষোভে শিশুবক্তা রফিকুল আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন।

পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় মতিঝিল শাপলাচত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে এ ঘটনার পর মতিঝিল এলাকা থেকে পুলিশ শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করে কাভার্ডভ্যানে করে নিয়ে যায়।

বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুতুল পোড়ানোর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক এবং ছাত্রজোটের নেতাকর্মীসহ ২৫ জন আহত হন। ওই হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করেন ছাত্রজোটের নেতারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

২ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

২ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

৪ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

৪ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১০ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১২ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১২ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১৩ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।