লগইন
মেহেরপুরে চুরির ঘটনায় তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েলসহ ৩জনের কারাদণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুরে চুরির ঘটনায় তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েলসহ ৩জনের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনায় জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ ৩ জনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা শিরিন নাহার এ রায় প্রদান করেন। আসামিরা হলেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা বেড়পাড়া সিরাজুল ইসলামের ছেলে। আশরাফুল ইসলাম ওরফে ভোঁদড় পৌর কলেজ মাঠ পাড়ার আমিনুল ইসলামের ছেলে।

শাহাবুদ্দিন নতুন পাড়া মোনাজাত আলী ছেলে। ৩৮০ ধারায় চুরি করার অপরাধে জুয়েল রানার দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল। শাহাবুদ্দিন ও আশরাফুল ইসলামের তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল। মামলার বিবরণ থেকে জানা গেছে, মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মৃত আহমদ আলীর ছেলে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন বাদী হয়ে ৬ অক্টোবর ২০১৩সালে মামলা করেন।

ওই দিন সকাল ৯ টা থেকে দুপুর এক টার ভিতর কোন এক সময় আসাদুল আজম খোকনের বাড়ির জানালার গ্রিল ভাঙ্গিয়া ঘরের ভেতরে ওয়ারড্রব ও বাক্স ভেঙ্গে ৩০ হাজার টাকা ও ৫ ভরি ওজনের বিভিন্ন শ্রেণীর স্বর্ণালঙ্কার যার মূল্য আড়াই লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। যার মামলা নম্বর ৬৭৪/২০১৩. রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট ইমতিয়াজ বিন হারুন ও আসামিপক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট মিনা পাল।

এবিষয়ে মেহেরপুর তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, আগের একটি মামলায় মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আরো দুজনের সাজা হয়েছে। আদালত যেহুত সাজা দিয়েছে তাই এখানে আমাদের কিছু বলার নেই। আবার এমন ছোট ঘটনায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবনা। তিনি আরো বলেন বিষয়টি কেন্দ্রীয় তাঁতী লীগের অফিসে আমি ফোনের মাধ্যমে আবগত করেছি । কেন্দ্রীয় নেতারাও কোন ব্যবস্থা না নেওয়ার জন্য বলেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।