লগইন
আলমডাঙ্গায় মেয়র প্রার্থী মতিয়ার রহমান ফারুকের নির্বাচনি সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মেয়র প্রার্থী মতিয়ার রহমান ফারুকের নির্বাচনি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মতিয়ার রহমান ফারুকের পক্ষে আলমডাঙ্গা পৌর সভার ২ নং ওয়ার্ড যুবসমাজ কর্তৃক নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা পৌর পশুহাট পান সেডে অনুষ্ঠিত ওই নির্বাচনি মতবিনিময় সভায় বিশিষ্ঠ ব্যবসায়ী হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা প্রথম শ্রেণীর পৌরসভা না, এটা অবহেলিত পৌরসভা।  আলমডাঙ্গা পৌরবাসির জীবনযাত্রার মান গ্রামের মানুষের চেয়েও অনেক খারাপ। বিশেষ করে ২নং ওয়ার্ডবাসী।  যেখানে উন্নয়নের কোন সোয়াই লাগেনি। কেউই পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি। তাই এবারও যাতে মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ভাগ্যবিড়িম্বিত না হতে হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ওলিউল্লাহ খান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সাকা,  দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল,  প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাকচু, শ্রম সম্পাদক সাগর। সাংস্কৃতিক সম্পাদক আঃ লতিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোমিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক শিবলী, সাংগঠনিক সম্পাদক নুর আলম, যুবলীগ নেতা বাপ্পি, রফিক, শাকিল, ঝন্টু, আমির, সাগর, আনোয়ার, সৌমিক, ফয়সাল, নবী, মিঠুন, শরিফ, জাহাঙ্গীর,রিপন, শামীম, শাওন, সজীব, রাজু, মিজান, লিটন, ইমাদুল, নাজমুল, লিওন, আসাদুল, কদর, ছাত্রলীগ নেতা অভি, অপু, সৈকত, জীবন, জুয়েল, শক্তি, মিলন , নাজমুল, ব্যবসায়ী সেলিম মোল্লা, দেবদাস প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।