লগইন
মিসরে সিসিবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
মিসরে সিসিবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি

মিসরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন তিনজন।

সিসিকে ক্ষমতাচ্যুত করতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে। শুক্রবার বিক্ষোভের ষষ্ঠ দিনে জুমার নামাজ শেষে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে সিসিবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়।

আলজাজিরা জানিয়েছে, এই বিক্ষোভের নাম দেয়া হয়- ‘দ্রোহের শুক্রবার’। রাজধানী কায়রোর গিজা এলাকার রাস্তায় এ সময় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। হঠাৎ সেখানে গুলি চালায় পুলিশ।

এতে ঘটনস্থলে সামি ওয়াগদি বশির (২৫) নামে এক যুবক নিহত হন। আহত হন আরও তিনজন।

বৃহত্তর কায়রোর হেলওয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে, ‘ভয় পাবেন না, জোরে বলুন- সিসিকে সরে যেতে হবে।’

দামিয়েত্তা শহরেও এসময় বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেখানেও গুলি ছোড়ে পুলিশ। কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত বিক্ষোভ চলে।

গত সপ্তাহে কায়রোর তাহরির স্কয়ার, আলেকজান্দ্রিয়া ও সুয়েজে বহু পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। সারা দেশে বহু ক্রসিং এবং মহাসড়কগুলোতে সামরিক চেকপয়েন্টও বসানো হয়েছে।

কায়রোর কেন্দ্রস্থল ও এর আশপাশের ক্যাফেগুলো বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি উপেক্ষা করেই রাস্তায় নামে মানুষ।

বিক্ষোভ দমনে আগে থেকেই ধরপাকড় শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।