লগইন
মাসে ৩০ কেজি করে চাল পাবে সাড়ে ১০ লাখ অতি দরিদ্র নারী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
মাসে ৩০ কেজি করে চাল পাবে সাড়ে ১০ লাখ অতি দরিদ্র নারী

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আগামী ২০২১ ও ২০২২ সালে ১০ লাখ ৪০ হাজার অতি দরিদ্র নারীকে ৩০ কেজি করে চাল দেয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভিজিডি কেন্দ্রীয় সমন্বয় কমিটির’ সভায় তিনি এ তথ‌্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকারের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচি দারিদ্র‌্যপীড়িত ও দুস্থ গ্রামীণ নারীদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করছে। ভিজিডির মাধ্যমে এসব নারী খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতাকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র‌্যের স্তর থেকে বের হয়ে আসার সক্ষমতা অর্জন করেছে।

তিনি বলেন, করোনার সময়ে আমাদের সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান আছে। পাশাপাশি অসহায় ও দুস্থ নারীদের মোবাইল ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ দেয়া হয়েছে, যা বাংলাদেশের নারী ও শিশুদের খাদ্য পুষ্টি ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। এ মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তা খাতের উপকারভোগী নারীর সংখ্যা ২০ লাখ ৮৫ হাজার। এ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০১-০২ থেকে ২০৯-২০ অর্থবছর পর্যন্ত ভিজিডির উপকারভোগীর সংখ্যা ৭১ লাখ ৪০ হাজার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পথশিশুদের পুনর্বাসনে কাজ করছে। ভিজিডি অতিদরিদ্র গ্রামীণ নারীদের দারিদ্র‌্য দূর করে স্বাবলম্বী হতে সাহায্য করছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ইআরডি, স্থানীয় সরকার বিভাগ ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১১ মিনিট আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ মিনিট আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৪ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৪ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৭ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৮ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৯ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।