লগইন
ভয়াবহ রূপ নিতে চলেছে করোনা নতুন ১৬ জনের মৃত্যু ও আক্রান্ত ২১৮৭ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
ভয়াবহ রূপ নিতে চলেছে করোনা নতুন ১৬ জনের মৃত্যু ও আক্রান্ত ২১৮৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা তিন মাস (৯৮ দিন) পর সর্বোচ্চ। এর আগে সবশেষ গত বছরের ৯ ডিসেম্বর দুই ১৫৯ জনের শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া গত একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬২৪ জনে। উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষায় দেশে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শনাক্তের সংখ্যা কমতে থাকে। ৯ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা সাতশোর ঘরে (৬৯২) নামে। সর্বশেষ ২৫ জানুয়ারি ৬০২ জন শনাক্তের তথ্য জানানো হয়। এরপর পাঁচ সপ্তাহ দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শোর নিচে ছিল। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনশোর নিচেও নেমেছিল। এরপর গত ৩ মার্চ থেকে শনাক্তের সংখ্যা টানা তিনদিন (৬১৪, ৬১৯, ৬৩৫) ছয়শোর বেশি হয়। এরপর ৯ মার্চ ৯১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫.১৪ শতাংশ, যা তার আগের ৫৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এরপর গত ১০ মার্চ শনাক্তের সংখ্যা আবারো হাজার ছাড়ায়, যা তার আগের দুই মাসের (৬১ দিন) মধ্যে সবচেয়ে বেশি ছিল। আর গত ১৬ মার্চ শনাক্তের সংখ্যা ১৭০০ ছাড়ায় (১৭১৯ জন)। এদিন মৃতের সংখ্যা ছিল ২৬ জন।

২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারও বেড়ে ১০.৩৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত এক দিনে যে ১৬ জনের মৃত্যু হয়েছে তাদের পুরুষ ১২ জন ও নারী ৪ জন। এদের মধ্যে ১২ জন ষাটোর্ধ্ব, একজন ৫১ থেকে ৬০ বছর ও তিনজন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।