লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে বন্ডবিল স্কুল মাঠে পৌর শাখার ৯ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাও.মুহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য মো: রুহুল আমীন। এসময় তিনি বলেন, "জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচারে কাজ করছে। আমাদের এই সংগঠন সত্য, ন্যায় এবং মানবসেবার মূলনীতিকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে সমাজের উন্নয়ন নিশ্চিত করা।"


তিনি আরও বলেন, টাকার জন্য জামায়াত রাজনীতি করে না । জামায়াত কর্মীরা লাখো পতি না আবার কোটি পতি না, তারপর তারা টাকায় বিক্রি হয় না। জামায়াত কর্মীদের সমাবেশে যেতে টাকা লাগে না । জুলাই- আগস্ট বিপ্লবের আগেও ফ্যাসিবাদী গোষ্ঠি জামায়াতকে দুবার নিষিদ্ধ করেছিল । ১৬ বছরে জামায়াত যেভাবে জুলুমের শিকার হয়েছে, অন্যদলের হলে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যেত না ।


তিনি আরো বলেন, শত নির্যাতনে জামায়াত কারো প্রতিশোধ নেয়নি। জনগন জামায়াতকে ক্ষমতা দিলে জামায়াত দেশ ও জাতী গঠনে আত্মনিয়োগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে কী করবে , এটা সাধারন জনগনকে বোঝাতে হবে। অনেকে বলেন জামায়াত ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বেড় হতে দেবে না , এ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, আমাদের মা-বোন মহিলা। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের কাজ থাকবে। চাকরির জন্য ভিটে বাড়ী বিক্রি করে চাকরি নিতে হবে না। জামায়াত সাধারণ মানুষের কথা বলে। আবু সাঈদের মা, মুগ্ধ’র মা বলেন, সন্তান হারিয়ে যে কস্ট পেয়েছি, হাসিনা তুমি তা বোঝনা । বুঝলে হাজার ছাত্র হত্যা করতে পারতে না ।


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আসাদুজ্জামান, সহকারি সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, জেলা আইন আদালত বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি দারুস সালাম, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের শুরা সদস্য মাও. আব্দুল কাদের, পৌর জামায়াতের নায়েবে আমীর মাও. জুলফিকার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। রফিকুল ইসলামের উপস্থাপনায় কর্মী সমাবেশে কুরআন তেলওয়াত করেন হাফেজ আবু জাফর, হামদে বারিতায়ালা পরিবেশন করেন ক্বারী মো: বেলাল হোসেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জুয়েল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষন সম্পাদক মাওলানা শফিউদ্দিন, পৌর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, সাবেক পৌর আমীর শেখ রবিউল ইসলাম, পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াতের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলগণ। জেলা ও পৌর পর্যায়ের নেতারা ইসলামি আন্দোলনের বিভিন্ন দিক, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পরে সমাবেশ স্থাল থেকে বিশাল এক মটরসাইকেল শোডাউন আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।