লগইন
বকাবাজি ও হুমকির অডিও ভাইরাল,পদ হারালেন শৈলকুপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
বকাবাজি ও হুমকির অডিও ভাইরাল,পদ হারালেন শৈলকুপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ এলাকার এক ব্যাক্তিকে নিয়ে অশালীন ভাষায় ছাত্রলীগ নেতার বকাবাজি, হুমকি ও নৌকা প্রতীক নিয়ে বাজে মন্তব্য করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

r একই সাথে তাকে ছাত্রলীগ থেকে বহিঃষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। অবশ্য পদ হারানো ছাত্রলীগ নেতা শাওন শিকদার দাবি করছেন অডিও ক্লিপটি তার কন্ঠের নয়, তিনি ষড়যন্ত্রের শিকার। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারন সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাওন শিকদারের বিরুদ্ধে দলীয় আদর্শ ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলকে। জানা গেছে, ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে দলের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাওন শিকদার।

২০১৬ সালে তার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধাকে বেধড়ক মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সিসি টিভির ফুটেজে দেখা যায় বিভিন্ন লাঠিসোটা নিয়ে মারপিট করছে একদল যুবক, তার মধ্যে ছাত্রলীগ নেতা শাওন শিকদার ছিলেন। ভাইরালের ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ফলাও প্রকাশ হয়। সেসময় শাওন শিকদারকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। পদে পুনর্ববহাল হয়ে নতুন করে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বকাবাজির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমেজ সংকটে পড়ে জেলা ছাত্রলীগ। শাওনের অব্যাহতি প্রসঙ্গে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ জানান, জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ এক জরুরী বৈঠকে অব্যাহতির এই সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, তাকে দল থেকে বহিঃষ্কারের সুপারিশ করা হয়েছে। এব্যাপারে ছাত্রলীগ নেতা শাওন শিকদার দাবি করেছেন অডিওক্লিপের কন্ঠটি তার নয়। ষড়যন্ত্র করে কেও এমনটি করেছে। তিনি নির্দোষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১০ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।