লগইন
দ্বিতীয় করোনার ভয়াল থাবার আশঙ্কায় বিদেশিদের জন্য ওমরাহ স্থগিত করেছে সৌদি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
দ্বিতীয় করোনার ভয়াল থাবার আশঙ্কায় বিদেশিদের জন্য ওমরাহ স্থগিত করেছে সৌদি

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃমহামারি করোনার কারণে দীর্ঘ ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর পুনরায় তা চালু হয়। ১ নভেম্বর তৃতীয় ধাপে বিদেশিদের ওমরার সুযোগ দেয় দেশটি। মহামারি করোনা প্রাদুর্ভাব পুনরায় নতুন আকারে শুরু হওয়ায় বিদেশের সঙ্গে বিমান যোগাযোগ এক সপ্তাহের জন্য স্থগিত করে সৌদি। সে হিসেবে বিদেশিদের জন্য ওমরাহ কার্যক্রমও এক সপ্তাহের জন্য স্থগিত।

গত ১ নভেম্বর থেকে বহির্বিশ্বের জন্য ওমরাহ চালু হলেও এখনো অনুমোদনই পায়নি বাংলাদেশ। সে হিসেবে বাংলাদেশীদের জন্য ওমরাহ সুযোগ কার্যত আবারও বন্ধ হয়ে গেল। অথচ বাংলাদেশের অসংখ্য মানুষ ওমরাহ পালনের জন্য মুখিয়ে। অনেকেই ওমরাহ পালনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। মুসল্লিদের প্রশ্ন- ‘কবে নাগাদ বাংলাদেশ থেকে ওমরাহ হজযাত্রী পাঠানো শুরু হবে? জনপ্রতি ব্যয় কত হতে পারেএসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, কবে নাগাদ ধর্মপ্রাণ মুসল্লিরা আবার ওমরাহ পালনে যেতে পারবেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই সংশ্লিষ্ট কারও কাছেই।

এ প্রশ্নের সমাধান হওয়ার আগেই করোনার নতুন ধরন ও প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আবারও সাময়িকভাবে এক সপ্তাহরে জন্য বিদেশিদের জন্য বিমান চলাচল ও পবিত্র ওমরা পালন স্থগিত করেছে দেশটি। এ স্থগিতাদেশ পরবর্তী সপ্তাহেও গড়াতে পারেগত সোমবার (২১ ডিসেম্বর) সৌদি আরব কর্তৃপক্ষ এ ঘোষণা দেয় যে, ‘যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশে নতুন করে কোভিড-১৯ এর প্রাদূর্ভাব দেখা যাওয়ায়, করোনার সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত এক সপ্তাহের জন্য ওমরা পালন স্থগিত ঘোষণা করা হলো।

’ জানা যায়, বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে ওমরা যাত্রীদের বহনকারী ফ্লাইটও স্থগিত করা হয়েছেউল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে টানা প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে সীমিত পরিসরে শর্তসাপেক্ষে ওমরাহ হজ কার্যক্রম শুরু করে সৌদি সরকার। প্রথম পর্যায়ে শুধু সৌদিতে অবস্থানরতদের জন্য ও দ্বিতীয় দফায় বিশ্বের স্বল্পসংখ্যক দেশ থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের অনুমতি দেয় সৌদি আরব। তবে বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ ভিসা উন্মুক্ত করলেও এ সুবিধা পায়নি বাংলাদেশ। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও তাদের প্রতিবেদন বিশ্লেষণের পর তা পরবর্তী সপ্তাহেও বাড়ানো হতে পারে। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত অন্য দেশের কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।