লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
নিশানের আর বিদেশ যাওয়া হল না।। আলমডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

আলমডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আহত আরেক যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গার নওদাপাড়া গ্রামের ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার পর পরই স্বজনরা লাশ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে যায়। বিকেলে শ্রীরামপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।


নিহত নিশান আলী (২১) আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের ক্যানালপাড়ার মৃত আকবর আলীর নাতি ছেলে ও উপজেলার নিমতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত আশিক (২৫) একই গ্রামের খোকন আলীর ছেলের।


গ্রামসূত্রে জানা যায়, তারা দুজন আলমডাঙ্গা শহরের ভাই ভাই মৎস্য আড়তে কাজ করতেন। নিশান আড়তের হিসেব নিকেশ রাখতেন।


ঘটনাস্থলের পাশের মসজিদের মুসল্লিরা জানান, ফজরের নামাজের পর আমরা মসজিদে কুরআন হাদিসের বয়ান শুনছিলাম। হঠাৎ একজন এসে বলে রাস্তায় একটি ছেলে চাপা পড়ে মারা গেছে। আমরা দ্রæত গিয়ে দেখতে পায় একটি পাটকাঠি বোঝাই আলমসাধু দাঁড়িয়ে আছে। তার পেছনেই রাস্তার উপর নিশানের নিথরদেহ পড়ে আছে।

মাথার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যাওয়ার মাথাটি চ্যাপ্টা হয়ে গেছে। তার পাশে পড়ে ছিল আহত আশিক। আশিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


অনেকে দাবী করেন পাটকাঠি বোঝাই আলমসাধু চালক তার গাড়িটি দাঁড় করিয়ে রেখে নামাজ পড়তে যান। তবে পাটকাঠি বোঝাই আলমসাধু চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেল চালক ঘন কোয়াশার কারণে দাড়িয়ে থাকা পাটকাঠি বোঝাই আলমসাধু দেখতে না পাওয়ার জন্য এঘটনা ঘটেছে।


নিহত নিশানের মামাতো ভাই শরিফুল ইসলাম পিন্টু জানান, নিশান বিদেশ যাবে। টাকা পয়সা প্রস্তুত। সে আলমডাঙ্গা ভাই ভাই মৎস্য আড়তে মহুরী হিসেবে কর্মরত ছিল। প্রতিদিনের ন্যায় আশিকের সাথে মোটরসাইকেলযোগে আড়তে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে আশিক ও নিশান মোটরসাইকেলযোগে নিজ গ্রাম থেকে কাজের জন্য আলমডাঙ্গা শহরে আসছিল। পথিমধ্যে নওদাপাড়া গ্রামের ব্রীজের নিকট পৌঁছলে সামনে দাঁড়িয়ে থাকা একটি পাটকাঠি বোঝায় আলমসাধুর পিছনে ধাক্কা দিলে দুই জন রাস্তায় পড়ে রাস্তায়। এ সময় পিছন দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিশান মারা যায়। আহত অবস্থায় আশিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।