লগইন
দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদ



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানী মামলার অভিযোগ দায়েরের প্রতিবাদে শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার সাংবাদিক ও সাধারণ মানুষ। শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে প্রেরণা-৭১ (মুজিব) চত্বরে সাংবাদিক জনতার মানববন্ধন কর্মসুচি শুরু হয়।

দুই ঘন্টাব্যাপী চলা এই কর্মসুচিতে ঝিনাইদহ ছাড়াও হরিণাকুন্ডু, কালীগঞ্জ ও কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সাংবাদিকদের সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। একই সময় পুলিশ বক্সের সামনে ঝিনাইদহ রিপোর্টার ইউনিটের নেতৃবৃন্দ পৃথক ভাবে মানববন্ধন কর্মসুচি পালন করেন। অন্যদিকে মহেশপুর শহরের থানা মোড়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে গনমাধ্যমের কর্মীরা শহরের প্রেরণা-৭১ চত্বরে জড়ো হতে থাকেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান জাহিদুর রহমান তারিক, দৈনিক সময়ের সমীকরণের জাহিদুল হক বাবু, অনলাইন দৈনিক বিদ্রোহী ডটকমের সম্পাদক ওমর আলী সোহাগ, সামাজিক ও রাজনৈতিক কর্মী সিরাজুল হক, আব্দুস সালাম, কামাল হোসেন, হাবিব চৌধুরী, ফিরোজ, বদিউজ্জামান, হরিণাকুন্ডুর সাংবাদিক জাফিরুল ইসলাম, বিউটিফুল ঝিনাইদহের নায়েব আলী, মানবতার ফেরীওয়লা খ্যত তারেক মাহমুদ জয়, ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সাফওয়ান আব্দুল্লাহ অনিক, হারুন অর রশিদ, কোটচাঁদপুর রিপোর্টার ইউনিটির সভাপতি মামুনুর রশিদ সুমন, সম্পাদক জাহিদ জামান, তথ্যানুসন্ধানের আবুল বাশার, আরিফুল ইসলাম, আশাদুল,সোহাগ মিয়া, দৈনিক নবচিত্রের কোটচাঁদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম ও আজকের বসুন্ধরার বাবলুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসুচি চলাকালে সংহতি প্রকাশ করেন সাংবাদিক এম মাহফুজুর রহমান, কোরবান আলী ও এস এ আকরাম।

কর্মসুচিতে সাংবাদিক জনতার প্রতিনিধিরা অবিলম্বে মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান। উল্লেখ্য কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের জালিয়াতির ঘটনা নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে অগ্রনী ব্যাংকের বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলী গত ১৬ নভেম্বর আদালতে মামলার জন্য অভিযোগ দায়ের করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৩ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৪ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৭ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৭ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৮ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।