লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশ
তারেক মাসুদের ঘাতক ড্রাইভার চুয়াডাঙ্গার জামিরের মৃত্যু

সাম্প্রতিকী ডেস্কঃ বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং খ্যাতিমান চিত্রগ্রাহক মিশুক মুনীরের মৃত্যু হওয়া সেই দুর্ঘটনায় দায়ী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বাসচালক জামির হোসেন মারা গেছেন।

গতকাল শনিবার সকালে ঈদের দিন তিনি ঢাকার শহীদ সোহওয়ার্দী হৃদরোগ ইন্সিটিউটে মারা গেছেন। ২০১১ সালের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং খ্যাতিমান চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজনের। এতে মারাত্মকভাবে আহত হন তারেক মাসুদের জীবনসঙ্গী এবং চলচ্চিত্র সঙ্গী ক্যাথরিন মাসুদ।

বাসচালক জামির হোসেনের মৃতদেহ তার নিজ গ্রাম চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় নেয়ার প্রক্রিয়া করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জামির হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়াড় স্কুলপাড়ার মৃত আব্দুর রহিম ও মরহুমা সফুরা বেগমের ছেলে জামির হোসেন ছোটবেলা থেকেই পরিবহনের সাথে যুক্ত ছিলেন।

দীর্ঘদিন চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মেহেরপুর-ঢাকা কোচের চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১১ সালের ১৩ আগস্ট গাবতলী-পাটুরিয়া সড়কের মানিকগঞ্জ ঘিওরে মাইক্রোবাসের সাথে তার বাসটির ধাক্কা লাগে। ঘটনাস্থলে তারেক মাসুদ ও মিশুক মনিরসহ মোট ৫ জন মারা যান। ওই মাইক্রোবাসে মোট ১০ জন আরোহীর মধ্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ অন্য আরোহীরা আহত হলেও বেঁচে যান।

সে ঘটনার কয়েকদিনের মাথায় মেহেরপুর গাংনীর চৌগাছা থেকে গ্রেপ্তার করা হয় ড্রাইভার জামির হোসেনকে। বিচারে চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডসহ পরিবহন সংস্থাকে মোটা অংকের অর্থ জরিমানা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।