লগইন
ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুলকে বহিস্কারের সিদ্ধান্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুলকে বহিস্কারের সিদ্ধান্ত

আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পদে থেকে উপনির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থি নাজমুলকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ অক্টোবর সোমবার উপজেলা আওয়ামিলীগের এক  জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি  পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়মীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবর রহমান, আনিসুজ্জামান মল্লিক , শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, আতিয়ার রহমান, উপজেলা বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ সাজেদুল হক , জেলা আওয়াসীলীগের সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,  ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদিন, কামরুজ্জামান শামিম, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, আশিকুজ্জামান ওল্টু, আইনাল হক, বিল্লাল গনি, আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান, সাজিবার রহমান, নাহিদ হাসনাত সোহাগ, দিদার হোসেন, রাহাব আলী, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামাান, সাকিব, শিহাব  প্রমুখ। এসময় উপজেল আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক জানান, ডাউকি ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন নির্বাচনে প্রার্থী হয়েছে।  ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। নাজমুল তার কোন জবাব দেয়নি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত একটি প্যাডে নাজমুলের সাময়িক বহিস্কার চেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক বরাবর আবেদন প্রেরন করে। তারই আলোকে উপজেলা আওয়ামীলীগের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নাজমুূলকে  উপজেলা আওয়ামীলীগ সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করেন এবং তাকে সাময়িক বহিস্কারের জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকের নিকট আবেদন প্রেরন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।