লগইন
উজবেকিস্তানে নব নিযুক্ত রাষ্ট্রদূত মঙ্গলবার আলমডাঙ্গা বধ্যভূমি ও ভিটিআই পরিদর্শন করবেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

উজবেকিস্তানে নব নিযুক্ত রাষ্ট্রদূত মঙ্গলবার আলমডাঙ্গা বধ্যভূমি ও ভিটিআই পরিদর্শন করবেন

উজবেকিস্তানে নব নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেহেরপুরের সন্তান জাহাঙ্গীর আলম এখন আলমডাঙ্গায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার তিনি সস্ত্রীক আলমডাঙ্গা বধ্যভূমি ও ভেটেরিনারি ট্রেইনিং ইন্সটিটিউট পরিদর্শন করবেন।


জানা যায়, উজবেকিস্থানস্থ বাংলাদেশি দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেহেরপুরের সন্তান জাহাঙ্গীর আলম এখন আলমডাঙ্গায়। ১২ অক্টোবর সোমবার তিনি সস্ত্রীক আলমডাঙ্গায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় তিনি সস্ত্রীক আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করবেন। এছাড়াও একই দিনে তিনি আলমডাঙ্গার কুমারী গ্রামে অবস্থিত ভেটেরিনারি ট্রেইনিং ইন্সটিটিউট পরিদর্শন করবেন। ৩ দিন আলমডাঙ্গায় অবস্থান শেষে আগামি ১৫ তারিখ সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ১৬ অক্টোবর ভোর ৫টায় তিনি উজবেকিস্থানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।


জাহাঙ্গীর আলম ইতোপূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে অধ্যয়ন শেষে তিনি ৮ম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে চট্রগ্রামে চাকুরিতে যোগ দেন। তিনি ২০০৮ সালে সৌদি আরবের বাংলাদেশী দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, জাহাঙ্গীর আলম মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামের মরহুম মাওলানা রুহুল আমিনের ছেলে ও আলমডাঙ্গার বাবুপাড়ার হাজী মরহুম আকরাম উদ্দীনের একমাত্র জামাই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।