লগইন
টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৪২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে পৃথক স্থানে ৪ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে মির্জাপুর এবং দুপুরে কালিহাতী ও দেলদুয়ার উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ি গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে আবির হোসেন (৬),  কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে লাভলু তরফদারের মেয়ে খুশি তরফদার (৫), মির্জাপুর উপজেলার পুষ্টকামাড়ী এলাকা হারুনুর রশিদ পান্নার ছেলে নওশাদ করিম (১৩) এবং দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামের রাসেল মিয়ার মেয়ে মুন্নি আক্তার (৫)। এ নিয়ে বন্যার পানিতে ডুবে জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। কালিহাতীতে বাড়ি পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যায় দুই শিশু খুশি (৫) ও আবির হোসেন (৬)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন সাম্প্রতিকীকে বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে মির্জাপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে নওশাদ করিম (১৩) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পুষ্টকামাড়ী এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত নওশাদ ওই এলাকার হারুনুর রশিদ পান্নার ছেলে এবং সে শাহিন ক্যাডেট স্কুলের মির্জাপুর শাখার ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামের বন্যার পানিতে ডুবে মুন্নি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।